বলতে বলতে চলতে চলতে

ইমরান মাহমুদুল

1 min read May 11, 2020

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা
কখনো বাঁচে??
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা
কখনো বাঁচে??
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে গিয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ইমরান মাহমুদুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *