বাঁশি বিনয় করি তোরে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

বাঁশি বিনয় করি তোরে–
নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে।।
বাঁশি রে, আমিও অবুলা নারী
দুঃখ পাই অন্তরে।
তবু কেনে নিষ্ঠুর বাঁশি–
বাঁশি যন্ত্রণা দেও মোরে।।
বাঁশি রে, শইলে স্বপন দেখি
বন্ধু লইছি কোলে।
জাগিয়া না পাইলাম তারে
কাল নিদ্রা গেল ছুটে।
গাঁথিয়া যতনে–
প্ৰাণ বন্ধু আসিবে বলি
ও সে না আসিল কুঞ্জে।।
বাঁশি রে, ভাইবে রাধারমণ বলে,
মিন্‌নতি চরণে : জী’তে না পূরিল আশা
মইলে যেন পুরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *