
আড়ানা – যৎ
বাজায়ে জল-চুড়ি কিঙ্গিণি,
কে চলো জলপথে উদাসিনী।
পথিক ডেকে বলো
ছল গো ছলছল
ছুঁতে উছলে জল
গরবিনি॥
তোমার কোল মাগি
কুলের হতভাগি
রহে ও কূলে জাগি
নিশীথিনী॥
বুকেতে বহে তরি,
চাহো না জলপরি
চলো সাগরে স্মরি
পূজারিনি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
