বাদল-মেঘের মাদল তালে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সারং মিশ্র কাওয়ালি

বাদল-মেঘের মাদল তালে

ময়ূর নাচে দুলে দুলে।

আকাশে নাচে মেঘের পরি

বিজলি-জরিন ফিতা পড়ে খুলে॥

কদম্ব-ডালে ঝুলনিয়া ঝুলায়ে,

বনের বেণি কেয়াফুল দুলায়ে,

তাল-তমাল-বনে কাজল বুলায়ে

বর্ষারানি নাচে এলোচুলে॥

তরঙ্গ-রঙ্গে নাচে নটিনি,

ভরা যৌবন ভাদর-তটিনী,

পরি ফুলমালা নাচে বনবালা

সবুজ সুধার লহর তুলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *