বিজলি চাহনি কাজল কালো নয়নে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কাজরি – দাদরা

বিজলি চাহনি কাজল কালো নয়নে।

রহি রহি কেন হানিছে ক্ষণে ক্ষণে॥

ভীরু প্রণয় মম

ঝড়ের পাখির সম

শিরণ মাগে তোমার মনো-বনে॥

আমার প্রণয় প্রদীপ-শিখা তোমার শ্বাসে থেকে থেকে

কেঁপে মরে, ওগো প্রিয়, বাঁচাও তারে আঁচল ঢেকে।

ধ্যান যাহার ওই রাঙা চরণ, বেঁধো না তায় বেণির ফাঁদে;

কী হবে পিঞ্জরে রাখি বেঁধেছ যায় বাহুর বাঁধে ;

কেন হান আঘাত যে হেরে আছে রণে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *