বিদায় লগনে তোমারে হারাতে

জিল্লুর রহিম

Lyricist: জিল্লুর রহিম, Composer: আবদুল হালিম চৌধুরী, 1 min read September 17, 2026

বিদায় লগনে তোমারে হারাতে
কী যে ব্যথা লাগে প্ৰাণে
ফাগুন রাতের ঘোর আঁধিয়ায়
মাতাল হাওয়া তা জানে ॥

দোলনচাপার কোলে
যত শিহরণ দোলে
আমার মনের আকুলতা সে যে
বিরহব্যথার তানে।

আজি মনে পড়ে কি গো প্রথম দেখার ক্ষণ
নির্জন ছিল এমনি সেদিন মাধবীলতার বন।

তোমার আঁখিতে মায়াজাল ছিল
আমার আঁখিতে ভাষা
পরশে তোমার ছিল নিবেদন
আরও ছিল ভালোবাসা
তাই তো তোমারে হারাতে আজিকে
মন মোর নাহি মানে, মন মোর নাহি মানে।

এই তো জীবন (১৩ মার্চ ১৯৬৪)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি জিল্লুর রহিম ফেরদৌসী রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *