
বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে
আমি শুইলে স্বপনে দেখি গো রাধে
দেখি না তুমি বিনে।।
রাধে গো
গোষ্ঠ আচরণে যাই, রাই বইলে বাঁশরী বাজাই
বাঁশির স্বরে ডাকিগো তোমারে
বাইর হও বাইর হও রাধে দেখি তোমায় পরান ভরে।
রাধে গো
ছাড়িয়া যাই জনমের মত দিয়া যাই দানপত্ৰ গো
চূড়া বাঁশি দিয়া যাই তোমারে রাধে
ঐ রাঙ্গা চরণে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
