বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না

আবু জাফর

1 min read September 17, 2026

বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না

আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি

সেই পিয়াসা মিটায়

এমন মানুষ দিলি না

আমার গেহ ভরা সুখ দিয়েছিস স্নেহ ভরা মন

স্বভাবটাকে মিছে মিছে করলি উচাটন

এই বেহায়া মনকে বাঁধে

এমন একটা মধুমতি মনকে দিলিনা

আমি বিঁষের জ্বালায় জ্বলে পুড়ি কিসের অপরাধ

পুরলো না মোর এই জীবনের একটুখানি সাধ

দু’চোখ ভরা জল দিয়েছিস

আষাঢ় শ্রাবণ মাসে কোনো সঙ্গি দিলিনা

——————-

গীতিকার/সুরকার – আবু জাফর

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক আবু জাফর ফরিদা পারভীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *