
বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গন কর’ মহোজ্জ্বল আজ হে ।
বরপুত্রসংঘ বিরাজ’ হে ।
ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ’ জ্যোতিদীক্ষা ।
যাত্রিদল সব সাজ’ হে । দিব্যবীণা বাজ’ হে ।
এস’ কর্মী, এস’ জ্ঞানী, এস’ জনকল্যাণধ্যানী,
এস’তাপসরাজ হে !
এস’ হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
