বুলবুল পাখি ময়না টিয়ে

অন্তরা চৌধুরী রূপন্তী

Lyricist: সলিল চৌধুরী Composer: সলিল চৌধুরী 1 min read September 17, 2026

বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে ।
দূর দূর বনের গান
নীল নীল নদীর গান
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে ।।

ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায় ।
ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা-
এলি কি বল না সেই দেশ বেড়িয়ে ।।

কোন গাছে কোথায় বাসা তোদের।
ছোট্ট কি বাচ্চা আছে তোদের।
দিবি কি আমায় দু’টো তাদের।
আদর করে আমি পুষব তাদের ।
সোনার খাঁচায় রেখে ফল দেবো খেতে
রাধে কৃষ্ণ গান দেবো শিখিয়ে ।।

*

গান – বুলবুল পাখি ময়না টিয়ে
লিরিক্স – সলিল চৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali অন্তরা চৌধুরী রূপন্তী সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *