বেঁচে থাকার গান

অনুপম রায়

1 min read May 8, 2020

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা

আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবোনা
যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি
জেনো আমি বেচতে দেবোনা

আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali অনুপম রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *