ব্রজবাসীগণ কান্দে ধনু-বৎস শিশু

বলরাম দাস

1 min read September 17, 2026

ব্রজবাসীগণ কান্দে ধনু-বৎস শিশু |

কোকিল ময়ূর কান্দে যত নৃগ পশু ||

শোদা রোহিণী দেহ ধরণে না যায় |

সবে মাত্র বলরাম প্রবোধে সভায় ||

নন্দ উপানন্দ আদি যত গোপগণ |

ধাইয়া চলয়ে বিষ করিতে ভক্ষণ ||

শ্রীদাম সুদাম আদি যত সখাগণ |

সবে বলে বিষজল করিব ভক্ষণ ||

বলরাম রাখে সভায় প্রবোধ করিয়া |

এখনি উঠিছে কালী-দমন করিয়া ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *