
ভগবান কতো ভালো
ভগবান কতো ভালো
অপরের চোখ অন্ধ করেও আমাকে দিলেন আলো,
ভগবান কতো মিষ্টি
ভগবান কতো মিষ্টি
অন্য খামারে আগুন জ্বেলেও আমাকে দিলেন বৃষ্টি।
ভগবান কতো ফর্সা
কালো মানুষকে মাড়বেন বলে সাদাকে দিলেন বর্শা,
ভগবান কতো কালো
ভগবান কতো কালো
কালো মানুষের ছুরিটা কালোরি তলপেটে চমকাল।
ভগবান কতো লক্ষ্মী
ভগবান কতো লক্ষ্মী
মরছে মানুষ এ খবর টের পেলনা তো কাক পক্ষী,
ভগবান কতো সুন্দর
ভগবান কতো সুন্দর
জঙ্গি বিমান ধ্বংস করল শান্ত বিমান বন্দর।
ভগবান আশাবাদী
লাশ কাটা ঘরে তানপুরা নিয়ে অতএব গলা সাধি।
স র গ ম প
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
