ভজ রে জেনে শুনে নবী রসুল নিজ প্রাণে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

ভজ রে জেনে শুনে নবী
রসুল নিজ প্রাণে।

নিজ স্বরূপ পাবি রে তুই কি ধন দানে৷।

নিলে ফাতেমার স্মরণ

করতে
হয় রে করণ

আছে ফরমান সাঁইর জবানে৷।

সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সার

সবারি তারে চেনা হল ভার

ভুলে রলি ওরে মন আমার।

ভবের
ভাব-ভূষণে।।

শুনেছি মা আমার আবেশ ধারী

যুগে যুগে মাতা হও যোগেশ্বরী

ও তার সুযোগ না বুঝে কুযোগে মজে

মারা গেল এ জীব ঘোর তুফানে।।

সাড়ে
সাত পান্তি পথের ছাড়া

আছ পান্তি তার আদ্য মূল গোড়া

দরবেশ সিরাজ বলে রে, লালন

ও ঘাটেতে মারা যাচ্ছ
কেনে।।

**————**

৩৩১. লালন-গীতিকা, পৃ.
১৬৫

কথান্তর
:

ভজ রে জেনে শুনে।

নবী কলমা কলেন্দা

আলী হালদাতা

ফাতেমা দাতা কি ধন দানে।।

নিলে ফতেমার স্মরণ

ফতে হয় করণ

আছে ফরমান সাঁইর জবানে।।

সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারি

যুগে যুগে মাতা হন যোগেশ্বরী

সুযোগ না বুঝে

কুযোগে মজে

মারা গেল ও জীব ঘোর তুফানে।।

শুধু পদ ও পঙক্তির ক্ষেত্রে
কথান্তর নয়, পঙক্তির বিন্যাসের ক্ষেত্রেও নানা পরিবর্তন সাধিত হয়েছে। তৎসত্ত্বেও ছন্দোরীতির
ও সুর-কাঠামোর বিচারে এ
গান অধিক সুগঠিত এ সুসংহত।

শুনেছি মা তুমি অবিম্বধারী

বেদান্তের উপর গম্ভু তাহারি **

**তারে
চেনা হল ভার

ওরে মন আমার

ভুলে রলি ভবের ভাব-ভূষণে।।

সাড়ে সাত পান্তি পথের
ছাড়া

আদ পান্তি তার আদ্য মূল গোড়া

সিরাজ সাঁইর চরণ

ভুরে রে লালন

অঘাটে মারা যাচ্ছ কেনে।।

লালন-সঙ্গীত, পৃ. ৫২****

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *