ভবের জনম বিফল গেল মিটলো না প্রেমপিপাসা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ভবের জনম বিফল গেল
মিটলো না প্রেমপিপাসা
ভালো-মন্দের ধার ধারি না
লোকে বলে কুলনাশা ॥

মন চলে না ধর্মপথে
পারলাম না স্বভাব নিতে
কাম ক্রোধ লোভ হিংসাতে
মন হয়েছে বেদিশা ॥

মুর্শিদ চান্দের প্রেমবাজারে
যে জনে মাল খরিদ করে
থাকে না সে অন্ধকারে
পূর্ণ হয় মনের আশা ॥

সমাপ্ত হলে জীবনের
উপায় নাই শেষের দিনের
দীনহীন আবদুল করিমের
দয়াল নামটি ভরসা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *