ভাবী যেন লাজুক লতা

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

ভাবি যেন লাজুক লতা
ছলাকলা কিছুই জানে না
সে যে মনের কথা মনে রাখে
মুখে আনে না ॥

মালার বাঁধনে হিয়া বাঁধা পড়েছে
শরম-লাবণী যেন অঙ্গে ঝরেছে
আহা মনে পড়ে সেই যে লগন
যারে ভোলা যায় না ॥

এই যে প্রহর কেন আসে না প্রতিদিন
মিলন মাধুরী তবে হতো না বিলীন।

উৎসব রাত এল স্বপ্ন নিয়ে
ভীরু বাসনার এ মন নীরবে রাঙিয়ে
আহা এমন করে হাজার বছর
বাসর হয়ে থাক না ॥

আবির্ভাব (১২ এপ্রিল ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার সত্য সাহা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *