
গীতিকার : সায়ান
ধরণ : বিবিধ
অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো
সুরকার : সায়ান
প্রথম প্রকাশ : পাওয়া যায়নি
ভালোবাসার মানুষ তোমার
বাঁধন আলগা করো
আমি তোমায় ভালোবাসি তবু
আমার জীবন আমার
তোমারও তো দায় কিছু নেই
মনের দখল দেবার
মালিকানা দেবার …
অধিকারের অজুহাতে
শুধুই আঘাত করো
শুরুর খেলায় জিততে গিয়ে
শেষের খেলায় হারো
ভালোবাসার মানুষ তুমি
আমায় শাসন করে
পারবে না তো নিতে
তোমার আপন ছাঁচে গড়ে
আমি তোমায় ভালোবাসি তবু
নই তো তোমার কেনা
ভালোবাসি বলেই আমার
হয়নি কিছুই দেনা
দিবা-নিশি আমার প্রেমের
পরখ মিছেই করো
আপোষে যা দিতাম
এখন ভাগ পাবেনা তারো
ভালোবাসার মানুষ তোমার
সওয়াল-জবাব শেষে
নরম হয়ে বসো
আমার প্রেমের কাছে এসে
আমি তোমায় ভালোবাসি
এই মুখের কথাই মেনো
জবাবদিহির কৈফিয়তের
ধার ধারিনা জেনো
ছুড়ে ফেলার ভয় দেখবার
সুযোগ ছাড়োনিতো
ভুলছো কেন এ দিক থেকেও
ছিঁড়তে পারে সুতো
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
