
ভাল জল ছেঁচা কল পেয়েছ
মনা।
ডুবারু যেজন পায় সে রতন
তোর কপালে ঢনঢনা।।
মান সরোবর নামটি তার
লালমতী আছে অপার
ডুবতে
পারলে না।
ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা।।
ইন্দ্রদ্বারে কপাট দেয়
সেই বটে ডুবারু হয়
নইলে
হবে না।
আপা ছেঁচা কাদা খচা
কি অদ্ভুতের কারখানা।।
জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কে পায়
পরশখানা।
লালন বলে ছন্দি পেলে
যায় সমুদুর লঙ্ঘনা৷।
**————**
৩৩৪. লালন-সঙ্গীত, পৃ.
৯০
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
