ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয়

পুলক বন্দ্যোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: শৈলেন মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়,
কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো নয় ||

সোনা নদীর কোণাতে ওই কূল ছাপানো লহর এলে
একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহর এলে—-
ছবি আঁকার কথা ছিল তোমারই, আমার তো নয় ||

কথা ছিল ভালোবাসায় আসব আমি মালা দিত
তুমি শুধু ডাকবে আমায় অবহেলায় জ্বালা দিতে ||

চাঁপা বনের কাঁপা হাওয়া আরও কিছু সরল হলে
অভিমানের যত সুধা ভুলি হাসির গরল হলে—
হাসি ঢাকার কথা ছিল তোমারই, আমার তো নয় ||

***
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পুলক বন্দ্যোপাধ্যায় মৃণাল চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *