ভেঙে যাবেই কাচের চুড়ি

মোহাম্মদ রফিকউজ্জামান

Lyricist: মোহাম্মদ রফিকউজ্জামান 1 min read September 17, 2026

ভেঙে যাবেই কাচের চুড়ি
ভেঙে যেতেই তৈরী সে হয়
কিন্তু তাতে যে হাত কাটে
কেটে যেতেই তৈরী সে নয়
তবু কেন এমনই হয় সময় সময় ।।

ভাঙা কাচে মন কাটে কি
কারো কারো হয়তো কাটে, সবার বেলা তাই খাটে কি।
তবু কেন শিউরে উঠি —
কোথায় যেন দেয় উঁকি এক অজানা ভয় ।।

অল্প দামের কাচের চুড়ি হাত নাড়ালেই বেজে ওঠে
ইচ্ছে করেই নাড়াতেও
কারো নজর কাড়াতেও
রংবেরঙের চুড়িতে মন সেজে ওঠে।

ভাঙা-গড়া হয় তাতে কি
ভালোবাসা টিকবে কি-না সেটাও লেখা তার সাথে কি।
আমি শেষে এই জেনেছি —
কথার কথা কইতে সবাই যা খুশী কয় ।।

*

গান – ভেঙে যাবেই কাচের চুড়ি
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali মোহাম্মদ রফিকউজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *