
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥
আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে–
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো–
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
