ভয় কি মরণে রাখিতে সন্তানে

1 min read May 29, 2020

ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম।।
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।।

দানব দলনী হয়ে উন্মাদিনী
আর কি দানব থাকিবে বঙ্গে।।

সাজ রে সন্তান হিন্দু-মুসলমান
থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

লইয়ে বিপদ হওরে আগোয়ান
নিতে হয় মুকুন্দেরে নিও রে সঙ্গে।।
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *