
মওলা সাধ কী পুরাইবো না
আর কী আসিবো না
মানব জনম আমি লইয়া
আফসোস মিঠিলো না রে…
মানব জনমের আফসোস মিঠিলো না।।
এ জনমের স্বজন পড়শি
তাদের সাথে দিবানিশি
থাকলাম পড়লাম করলাম হাসি
কত মধুর বন্দনা।।
বউ পেলাম, স্বজন পেলাম
বড় দালানকোঠা গড়লাম
ভবের মায়ায় পড়ে গেলাম
ছাড়তে ইচ্ছে হয় না।।
নাঈম কয় জীবন সার্থক হতো
যদি মানব জনম আবার হতো
খেলেছি হেসেছি কত
তবু কাটেনি বাসনা।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
