মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পিলু মিশ্র কাহারবা

মদির আবেশে কে চলে ঢুলুঢুলু-আঁখি।

মদির কার আঁখি।

হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি॥

আলতা-রাঙা পায়ে আলপনা আঁকে,

পথের যত ধূলি তাই বুক পেতে থাকে,

দুধারে তরুলতা দেয় চরণ ফুলে ফুলে ঢাকি॥

তারই চোখের চাওয়ায় গো দোলা লাগে হাওয়ায়,

তালীবন তাল দিয়ে যায় তাল-ফেরতায়।

আকুল তানে গাহে বকুল-বনের পাখি॥

তারই মুখ-মদের ছিটে

জোগায় ফুলে মধু মিঠে,

চাঁদের জৌলুসে তাহারই রওশনি মাখি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *