মনের বনে দোলা লাগে আসলো দখিন হাওয়া

আবদুল গফুর

Movie: মুখ ও মুখোশ (৩ আগস্ট ১৯৫৬) Lyricist: সারথী (প্রকৃত নাম আবদুল গফুর), সুর : সমর দাস, কণ্ঠ : মাহবুবা রহমান, অভিনয় : পিয়ারী বেগম, চিত্রপরিচালক : আবদুল জব্বার খান 1 min read September 17, 2026

মনের বনে দোলা লাগে আসলো দখিন হাওয়া
হারিয়ে যাওয়া দিনগুলি মোর হলো ফিরে পাওয়া ॥

ফুলের সুবাস সাথে নিয়ে
বাতায়নে বলল গিয়ে
স্বপন পারের গান যে রে তোর
হয়নি আজও গাওয়া ॥

বকুল শাখে দোল দিয়ে যায় মলয় পবনে
তাই দেখে আজ কনকচাঁপা হাসে আনমনে ৷

ঝুমকো ফুল লতার কোলে
সমীরণে দোদুল দোলে
যূথিকা আজ খুলল আঁখি
শিশিরজলে নাওয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবদুল গফুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *