মনের রং লেগেছে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

চৈতী কাহারবা

মনের রং লেগেছে

বনের পলাশ জবা অশোকে।

রঙের ঘোর জেগেছে

পারুল কনক-চাঁপার চোখে॥

মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা

মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে।

দোয়েলা দোল দিয়ে যায়

ডালিম ফুলের নব কোরকে॥

ফুলেরই পরাগ-ফাগের রেণু

ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরিঝিরি চৈতি বায়ে

বকুল-বনে ঝিমায়

মধুপ মদির নেশার ঝোঁকে॥

হরিত বনে হরষিত মনে

হোরির হররা জাগে,

রঙিলা অনুরাগে।

নূতন প্রণয়-সাধ জাগে

চাঁদের রাঙা আলোকে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *