
মনে করো তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে সাথি করে।।
গাঙচিল উড়ে যাওয়া ধূ ধূ বালুচর
ঘাসফুল ঝাউবন সবই সুন্দর
নাম না জানা ঐ পাখিসব
গানে গানে করে কলোরব
চলো সেথা চলে যাই
মেঠো পথ ধরে।।
সন্ধ্যায় ঝিঁ ঝিঁ ডাক চাঁদের আলো
এ সময় তুমি ছাড়া লাগে না ভালো
আকাশের নীল বুকে হাজার তারা
করেছে আমায় দিশেহারা
তোমাকে সাথি করে
দেখবো সারা রাত ধরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
