মন কার কথা ভেবে এমন উদাস করে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – কারফা

মন কার কথা ভেবে এমন উদাস করে।

দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে

জেগে তায় মনে নাহি পড়ে।

কবে সে ভোরবেলাতে

গেছিলাম ফুল কুড়াতে,

পথে কার নয়ন-ফণী দংশিল বুকের পরে!

আজি কি সেই চাহনির বিষের জ্বালা

উঠিল ব্যাথায় ভরে॥

মনে করিতে তারে শিহরি উঠি ভয়ে,

ভুলিতে গেলে আরও ব্যথা বাজে হৃদয়,

এমনই করে কি গো বন-মৃগ

মরুতে ছুটে মরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *