মন মাঝিরে সাবধানে মোর তরীখানা বাইও

নাঈম মিয়া

1 min read September 17, 2026

মন মাঝিরে
সাবধানে মোর তরীখানা বাইও
সঠিক পথ দেখিয়া তুমি তরীর পার খুঁজিও মনরে
( ওওওও মন মাঝিরে)।।

হৈ হৈ হৈ হৈয়ারে মাঝি
হুশিয়ারি হইও
আমার ভাঙ্গা নায়ের
তুমি জল শুকাইয়া নিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।

রঙ বেরঙের সারি গাইয়া
চুবেতে নাও বাইয়ো
ডুবাইয়া না সাধের তরী মোর
সময় সাধন করিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।

তোমার ভরসায় ছাড়লাম নাও
সব বুঝিয়া লইও
তরীবাদি ছয় কুম্বুরি
আসিলে তাড়াইও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
সন্ধ্যা না করিও
সন্ধ্যা হলে প্রাণ খুলে
নাও বিরাইয়া দিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *