
প্রসাদী সুর – একতালা।
মরি গো এই মনোদুঃখে।
ও মা মা বিনে দুঃখ বলব কাকে॥
এ কি অসম্ভব কথা শুনে বা কি বলবে লোকে।
ঐ যে যার মা জগদীশ্বরী,
তার ছেলে মরে পেটের ভুকে॥
সে কি তোমার সাধের মা, রাখলে যারে পরম সুখে
ও মা, আমি কত অপরাধী,
লুণ মেলে না আমার শাকে॥
ডেকে ডেকে কোলে লয়ে,
পাছাড় মারিলে আমার বুকে।
ও মা মায়ের মত কাজ করেছ,
ঘোষিবে জগতের লোকে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
