মাধব বহুত মিনতি করি তোয় (প্রার্থনা)

বিদ্যাপতি

1 min read September 17, 2026

মাধব বহুত মিনতি করি তোয় |

দেই তুলসী তিল দেহ সমপিল

দয়া জনু ছোড়বি মোয় ||

গণইতে দোষ গুণ-লেশ না পাওবি

যব্ তুহুঁ করবি বিচার |

তুহু জগন্নাথ জগতে কহায়সি

জগ বাহির নহ মুঞি ছার ||

কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে

অথবা কীটপতঙ্গ |

করম-বিপাকে গতাগতি পুন পুন

মতি রহুঁ তুয়া পরসঙ্গ ||

ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর

তরইতে ইহ ভবসিন্ধু |

তুয়া পদপল্লব করি অবলম্বন

তিল এক দেহ দীনবন্ধু ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *