মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা ॥

নিজলীলা প্রকাশিতে আপে আল্লাহ পাকজাতে
প্রেম করলো মানুষের সাথে তার আগে আর কেউ ছিল না ॥

প্রেম ছিল আরশ মহলে স্থান পাইল মানুষের দিলে
আসল মানুষ কারে বলে কী নাম তার কই ঠিকানা ॥

সব দেশে সব জায়গায় মানুষ প্রেমখেলাতে নারী-পুরুষ
মানুষেতে আছে মানুষ রয় না মানুষ মানুষ বিনা ॥

আবদুল করিম হুঁশে থাকো মানুষ ভালোবাসতে শিখো
অন্তরে অন্তরে মাখো রবে না ভবযন্ত্রণা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *