
মুজিব বলেন আয় বাঙালি
দুর্গ তোল হাত মিলিয়া
স্বাধীনতা চিত্ত আশা
দে মায়ের মান রাখিয়া।।
আঠারো মিনিটের ভাষণের পরে
বাঙালিরা ঝেঁপে পরে
নিরস্ত্র বাঙালি যুদ্ধ করে
অস্ত্র হাতে লইয়া।।
স্বাধীনতা আসবে এবার
মরবে সব পাক হানাদার
যুদ্ধ করতে বলেন মুজিব
যার যা আছে লইয়া।।
ঐতিহাসিক ঐ ভাষণে
বুঝতে পারলো বঙ্গগণে
যুদ্ধ ছাড়া উপায় নাইরে
মায়ের মান দেব রাখিয়া।।
বলেন তিনি এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
যুদ্ধে পড়ো নামিয়া।।
নাঈম এখন স্বাধীন দেশে
মুজিব মুখটি চোখে ভাসে
সৎ অনুকার মুজিব কথা
গানে গেলাম কইয়া।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
