মুরশিদ বল মন পাখী

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

মুরশিদ বল মন পাখী। ১
ভবে কেউ কারো দুঃখের নয়রে দুঃখী।।
ভুল নারে ভব-প্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে।
মন রে আসতে একা, যেতে একা
এ ভব-পীরিতের ফল আছে কি।।
হাওয়া বন্ধ হলে সুপদ কিছুই নাই
বাড়ীর বাহির করেন সবাই।
মন রে কেবা আপন, পর কে তখন
দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।। ২
গোরের কিনারে যখন লয়ে যায়
কান্দিয়ে সবে জীবন ছাড়তে চায়
কারো গোরে কেউ তো যায় না
অধীন লালন বলে, থাকতে হয় একাকী।।

—————–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৮

১. মুরশিদ বল রে আমার মন-পাখী
২. হল্লা কোলাহলে সুবাদ কিছু নাই
বাড়ীর বাহির করেন সবাই
মন তোর কেবা আপন, পর কে তখন
দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ.৬৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *