মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মুর্শিদের প্রেমবাজারে
কে যাবে রে আয়
যেতে যদি হয় বিলম্ব নয়
চল যাই সকালবেলায় ॥

মনে মনে যোগ পড়িলে
সময়ে রাস্তা ধরিলে
সুজনের সঙ্গ করিলে
সুবাতাসে প্রাণ জুড়ায় ॥

সেই বাজারে যারা যাবে
মন্ত্র নয় মন্ত্রণা পাবে
বেচা-কেনা ভাবে-ভাবে
বিনা মূল্যে মাল বিকায় ॥

পঞ্চরসের রসিক হলে
মিশে যায় পাগলের দলে
বাউল আবদুল করিম বলে
আমার দিন বিফলে যায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *