
পাহাড়ি মিশ্র – কাহারবা
মোর ধেয়ানে মোর স্বপনে
পরান-প্রিয়, দিয়ো হে দেখা।
মোর শয়নে মোর নয়নে
লিখিয়া যেয়ো সলিল-লেখা॥
পথ চলিতে আসিলে ভুলে
নিয়ো না তুলে তব দেউলে,
হবে না পূজা এ বনফুলে
দেবতা মম, ঝরিব একা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
