
মোর ভজন হলো
আপন চেনা না হলো
পড়িলাম রে মিছে মায়াতে
জানি না কী হলো কায়াতে।।
কিবা কামে আইলাম ভবে
সবই ভূলে গেলাম
ভবের মায়ায় মত্ত্ব রইয়া
সকলি হারাইলাম রে।।
সুখের আশা করেছিলাম
সুখ তো পেলাম না
শুধু সহে গেলাম ভবে
দুঃখ আর যাতনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ধরলো অঙ্গে ঘুনে
জ্বলে জ্বলে দ্বিগুণ জ্বলে
আমার মনমোহনে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
