যখন পড়বে চরণখানি ও ঘাটের পাড়ে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

যখন পড়বে চরণখানি ও ঘাটের পাড়ে
কে বলেছে যাবি সেথায়
চল চক্ষুর তরে।।

ও ঘাটের পাড়ের মাঝে
কুম্বুর আছে ছয় না যে
লাগে না তো তারা কাজে, বাদি তারা রে।।

বলি ও মন হুশিয়ারি
আছে তাদের তরবারি
করতে জানে খুব বাটপারি, সম্মোহন করে।।

কালের ঘোরে ফেলে ফেলে
কামীনি রুপ দেয় রে ঢলে
বহুরুপীর শৃঙ্গ হলে,নাচায় নিজ তরে।।

বুঝবি যদি মর্ম কথা
নাঈমে কয় যথাতথা
মানব ঘাটের বিরল গাতা, পা দিস না রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *