
যদি নাইই দেবে চাইনা তো মন
গুন গুন গুঞ্জনে মৌমাছি ঐ
বলে, ফুল নোর কথা শোন।
এই যৌবন মৌবন ছায়
বসন্ত আসে না তো হায়
খেলা ভেঙ্গে বেলা চলে যায়—
বুঝিনা তোত কে যে পর কে মোর আপন।।
একই আকাশ ঐ জানি
কভু কালো হয়
পরাজয়ে জয় তবু মানি
আঁধারের মাঝে আলো রয়।।
যেথা আমি গড়ি খেলাঘর
সেতো দেখি ধূ ধূ বালুচর
মোর বুকে ওঠে শুধু ঝড়
এ জীবনে হলনা তো বাসর যাপন।
————–
‘মায়াকানন’ কথাচিত্রের গান।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
