যদি হঠাত আবার দেখা হয় দুজনার

নচিকেতা

1 min read September 17, 2026

যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার-

কোন পথের বাঁকে, বহু কাজের ফাঁকে,

শুধু জানতে চাইবো আজও মনে আছে কি

মনে আছে কি স্মৃতি, নাকি দিয়েছে ফাঁকি

সেই চেনা সুর যা গাইতাম একই সাথে-

চালো সাজনা যাহাতাক ঘাটা চালে…

সেদিনের রাজপথ, পথভোলা জেনে বুঝে,

অবিরাম হেঁটে যাওয়া নির্জনতার খোঁজে-

সেই ধর্মতলা, ধূলো আর ধোঁয়ামাখা,

ভাল না লাগার মাঝে তবু কত ভাল লাগা-

আজ কোন নির্জনে, বলো কি আপনমনে

ভাল ছিল দিনগুলো কোলাহল আঁকা-

শুধু জানতে চাইবো চোখ জলে ভরে কি

শুনে আকুল হয় কি ঐ মনপাখি

সেই চেনা সুর যা গাইতাম একই সাথে-

চালো সাজনা যাহাতাক ঘাটা চালে…

আজ কত নীতিকথা, শাসনের বেড়াজাল,

ভুলিয়ে দিয়েছে আজ সেই স্মৃতি উত্তাল

একদিন যে হৃদয় আকাশকে ছুঁতে চায়

আজ মুখ ঢাকে সম্বল চার দেয়াল-

আজ কি নোঙর তুলে স্রোতের অনুকূলে

ভাসিয়ে দিয়েছো নাও ছেঁড়া যার পাল

শুধু জানতে চাইবো মন আজও আঁকে কি

স্বপ্নের রঙে রাঙা স্বরলিপি

সেই চেনা সুর যা গাইতাম একই সাথে-

চালো সাজনা যাহাতাক ঘাটা চালে…

——————————–

নচিকেতা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক নচিকেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *