যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

যে গুণে বন্ধুরে পাব সে গুণ আমার নাই গো
যে গুণে বন্ধুরে পাব ॥

প্রাণপাখি মনের আনন্দে ঠেকেছে পিরিতের ফান্দে
তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো ॥

যে গুণে আনন্দ বাড়ে আদর করে রাখে ধারে
গুণ নাই আমি করজোড়ে চরণছায়া চাই গো ॥

হইতাম যদি গুণে গুণী পাইতাম গো সেই পরশমণি
করিমের দিনরজনী আর ভাবনা নাই গো ॥

——————–
শাহ আব্দুল করিম

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *