যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

যে সাধন জোরে কেটে যায়
কর্ম-ফাঁসি।

যদি জানবি সে সাধনার
কথা,

হও গুরুর দাসী।

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গটি
আর

নপুংসক শাসিত কর

আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের
উপর

কর প্রকাশি।

মারে মৎস্য না ছোঁয় পানি

রসিকের অমনি করণি

ও সে আকর্ষণে আনে টানি

ক্ষীরোদ-শশী।

কারণ-সমুদ্রের পারে

গেলে পায় অধর চান্দেরে

অধীন লালন বলে, নৈলে ঘুরে

মরবি
চৌরাশি।।

————

৩৫৭. লালন ফকির: কবি
ও কাব্য, পৃ. ২০৩; লালন-গীতিকা, পৃ. ৮৯; বাউল কবি লালন শাহ, পৃ. ২৯২

(ধুয়ার
২য় চরণের পাঠভেদ-”জানবি যদি সাধন কথা/হও গুরুর দাসী।”); বাংলার বাউল ও বাউল গান, পৃ.
১১৭-১৮; লালন-সঙ্গীত, পৃ. ১৪০ (ধুয়ার, ২য় চরণের পাঠভেদ—”জানবি সে সাধনের খেলা/হও
যেয়ে গুরুর দাসী”)।

হারামণি,
৫ম খণ্ড, পৃ. ৫

গ্রন্থগুলিতে
শব্দগত সামান্য হেরফের ছাড়া অন্য পরিবর্তন নেই। গানটি এরূপে রক্ষিত হওয়ায় এর জনপ্রিয়তা
প্রমাণিত হয়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *