রং নাম্বার টেলিফোনে

কাজী ফারুক বাবুল

Lyricist: কাজী ফারুক বাবুল 1 min read September 17, 2026

রং নাম্বার টেলিফোনে

নাম না জানা কে বললো হ্যালো

মন দেয়া নেয়া শত কথার মাঝে

লাইনটা হঠাৎ কেটে গেলো

হ্যালো হ্যালো হ্যালো

লাইনটা কেটে গেলো

সঙ্গী ভেবে তারে আমি

দিয়েছি নিজের ঠিকানা

বলি বলি করে সময় যে গেলো

আর কিছু জানা হলো না

মন ভুলানো তার মিষ্টি কথায়

মনটা শেষে দিতে হলো

হ্যালো হ্যালো হ্যালো

লাইনটা কেটে গেলো

সেই থেকে আজো বন্ধু আমার

মনের খবর নিলো না

দিনে রাতে তারে স্বপ্নেতে দেখি

কোনো কাজে মন বসে না

প্রথম প্রেমের নেশা জাগিয়ে মনে

কোথায় সে হারিয়ে গেলো

হ্যালো হ্যালো হ্যালো

লাইনটা কেটে গেলো

————

শিল্পীঃ আদনান বাবু

অ্যালবামঃ রং নাম্বার

সুরকারঃ টিটু হায়দার

গীতিকারঃ কাজী ফারুক বাবুল

বছরঃ ১৯৯১

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত কাজী ফারুক বাবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *