রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে।

মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥

মা-র চরণামৃত খেয়ে

অমৃতে প্রাণ আছে ছেয়ে,

দুঃখ-অভাব ভাবনার ভার

দিয়েছি মা ভবানীরে॥

তার নামের নামাবলি গড়িয়ে আমার বুকে

মায়ের কোলের শিশুর মতো ঘুমাই পরম সুখে।

মা-র ভক্তের চরণ-ধূলি

নিয়েছি মোর বক্ষে তুলি,

(মায়ের) পূজার প্রসাদ পেতে আমি

আসি ফিরে ফিরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *