
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—
ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা ।।
ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী, দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা।।
গুণিরসিকসেবিত উদার তব দ্বারে মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
