
রাত হলো নিঝুম
ফুলের দু’চোখে ঘুম,
চাঁদ ঐ জেগে রয়
হাওয়া শুধু কথা কয় ।।
মন নাই প্রেম নাই
আপনারে যেন তাই
কতো একা মনে হয় ।।
নিবু নিবু হল তারার প্রদীপ ঐ
আপনার সাথে একা একা কথা কই ।
এই মালা এই ফুল
মনে হয় সবই ভুল,
আমি যেন কারো নয় ।।
***
গান – রাত হলো নিঝুম ফুলের দু’চোখে ঘুম
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
