রেললাইন বহে সমান্তরাল

নজরুল ইসলাম বাবু

Movie: একদিন যখন Lyricist: নজরুল ইসলাম বাবু Composer: শাহ নেওয়াজ 1 min read September 17, 2026

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল,
রেললাইন বহে সমান্তরাল ।।

পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভর ।
হইলো না তো সুখের মিলন
হইলো না শুকসারির দর্শন,
এমনই কপাল ।।

নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল
এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল ।
হইলো না তো মিলন সাধন
চিনলো না মনের বান্ধন,
এমনই আড়াল ।।

*

গান – রেললাইন বহে সমান্তরাল
লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি নজরুল ইসলাম বাবু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *