লাল নীল সবুজের মেলা বসেছে

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: চিরদিনের Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

লাল নীল সবুজের মেলা বসেছে–
লাল নীল সবুজের মেলা রে ।
আয় আয় আয় রে ছুটে খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে ।।

বেলুন চড়ে চলো চলে যাই
রূপকথারই রাজ্যে
পায়রা ভুতুম হুতুম পেঁচা
সঙ্গে যাবে আজ যে ।
হাঁইয়ো হাঁই আয়রে ভাই
ভাসাই মেঘের ভেলা রে ।।

যদি মানুষগুলো ফুল হত রে
মজা হতো তাই না
তোরাই যে সব ছোট্ট কুঁড়ি
আর কিছু তো চাই না ।
তোদের নিয়েই কাটুক না হয়
আমার গানের বেলা রে ।।

***

—

গান – লাল নীল সবুজের মেলা বসেছে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *