
লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল।।ধু।।
দেব ঋষি না পায় ধ্যানে, সে ফুল মহাদেবের অনুকুল।।চি।।
ফুলের মূল যে দেশে, থাকে শূন্য আকাশে
বিন্দুমধ্যে আছে আকাশ, আছে বিন্দু আকাশে
লোভেতে অকুর ফুলের সুদৃঢ় বিশ্বাসে যার বাড়ে মূল।
অতি শুদ্ধ সুনিৰ্মল, ফুলের নাহি টলাটল
সাধু সঙ্গে বাড়ে লতা, পাইলে শ্রবণাদি জল
ফুলের গন্ধে মকরন্দ, রামানন্দ আদি অলিকুল।
কহে শ্ৰীরাধারমণ, সজল উজ্জ্বল বরণ
ফুলের মাঝে বিরাজ করে আনন্দ মদন।
ফুলের মধুসুধাসিন্ধু গৌর নিতাই সুরধনী কুল।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
