শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে

1 min read May 29, 2020

শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে।
তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে
তুমি জান না
হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা
শরতবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না।।

গেল বছর বন্যা হল এ বছরে খরা
ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা।

এক মুঠো ঘাস পায় না মহেশ দুঃখ ঘোছে না
তুমি জান না
শরতবাবু এ চিঠি পাবে কিনা জানি না।।

বর্গীরা আজ দেয় না হানা কেইকো জমিদার
তবু কেন এ দেশ জুড়ে নিত্য হাহাকার।

জেনেছো দেশতো স্বাধীন আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা আর তোমারই মহেশ।

এক মুঠো ভাত খায় না পেতে গফুর আমিনা
তুমি জান না
শরতবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *